রেসিডেন্সিয়াল কলেজের সামনে >দেড় ঘণ্টা. বিক্ষোভের পর সরে গেল শিক্ষার্থীরা, সড়কে যানজট

mmm</span>রেসিডেন্সিয়াল কলেজের সামনে দেড় ঘণ্টা বিক্ষোভের পর সরে গেল শিক্ষার্থীরা, সড়কে যানজট 
 ১৭ নভেম্বর ২০২৪, ১৩

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে mmm</span>


ঢাকার আসাদগেট এলাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা।

আজ রোববার বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।mmm</span>


মূল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট ও আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘লটারি প্রথা নিপাত যাক, দেশের মেধা মুক্তি পাক’ বলে স্লোগান দেয়।mmm</span>



Post a Comment

0 Comments